নেইমারকে আবার ও দেখা যাবে বার্সোলোনায়।
স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
আগামী মৌসুমে ফের নেইমারের গায়ে দেখা যেতে পারে বার্সালোনার জার্সি।
যদি বার্সালোনা নেইমারকে কিনতে চায় তাহলেই দেখা যেতে পারে নেইমারকে বার্সাতে এমন খবর দিয়েছে স্পোর্ট।
দিয়ারিও এএস এর বরাত দিয়ে স্পোর্ট জানিয়েছে, গত মৌসুমেই পিএসজির সঙ্গে নেইমারের একটি সমঝোতা হয়েছিল।
সেটা ছিল যদি বার্সালোনা এই মৌসুম শেষে তাকে কেনার জন্য চায় তাহলে পিএসজি তাকে বিক্রি করতে রাজি হবে।
পিএসজি নেইমার পেশাদার থাকার জন্য বলেছে। পিএসজি ছাড়ার আগে তার সর্বোচ্চটা ক্লাবকে দেয়ার জন্য বলেছে ক্লাব কর্তৃপক্ষ।
লিগ ওয়ানের দলটির হয়ে এই মৌসুমে সব মিলিয়ে ২২টি ম্যাচ খেলেছেন নেইমার। এই ২২ ম্যাচে ১৮টি গোল করেছেন।
তার দল এখনো চ্যাম্পিয়নস লিগে রয়েছে।
সুতরাং সুযোগ রয়েছে সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জেতা।
এর আগে এলইকুইপ জানিয়েছিল, পিএসজি নেইমারের সঙ্গে আর আলোচনায় বসবে না চুক্তি নিয়ে।
কেননা নেইমার যদি ২০২২ সালের আগে আর চুক্তি রিনিউ না করে তাহলে তাকে হারাতে হবে ফ্রিতে।
সেই কারণে বার্সার সঙ্গে আলোচনায় বসতে রাজি পিএসজি।
