সিরাজগন্জে অসুস্থ্য গরু জবাইয়ের সময় হাজির পুলিশ।

 প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৩:৪২ পূর্বাহ্ন   |   জাতীয়


সিরাজগন্জ জেলা প্রতিনিধি :

  পুলিশ আসামী ধরতে যাবার পথে রবিবার গভীর রাতে  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসুস্থ্য, রোগা গরু  জবাইয়ের সময় আবু হাশেম নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলওয়ে স্টেশন বাজারের পাশে। । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই কসাই ও তার এক সহযোগী পালিয়ে যায়। পুলিশ রোগা গরুটি জব্দ করেছে। 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গভীর রাতে পঞ্চক্রোশী এলাকায় আসামি ধরতে যাওয়ার সময় রাস্তার পাশে গরুটি জবাই করার প্রস্তুতি নিতে দেখেন কয়েকজনকে। এ সময় তিনি গাড়ি থেকে নামতেই মূল হোতারা পালিয়ে যায়। তবে ধরা পড়েন গরু বহনকারী নছিমন চালক আবু হাশেম। এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বেতকান্দি গ্রামের কসাই সানোয়ার হোসেন ও সাইদুল ইসলাম এবং তাদের সহযোগী মাটিকোড়া গ্রামের ইসমাইল হোসেন। গরুটি জবাই করে এর মাংস সোমবার সকালে উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশন বাজারে কসাইদের বিক্রির কথা ছিল। তিনি আরও বলেন, গরুটি ছিল খুবই অসুস্থ্য,রোগা। এর শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছিল। বিষয়টি উল্লাপাড়া প্রাণি সম্পদ কর্মকর্তাকে রাতেই অবহিত করা হয়েছে। দুই কসাই ও তাদের সহযোগীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। উল্লাপাড়া প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পাঠানো প্রাণি চিকিৎসকদের মাধ্যমে জানা গেছে, গরুটি প্রাণঘাতী লাম্পি স্কিন (এলএসডি) রোগে ভুগছিল। এই গরুর মাংস মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, কথিত কসাই সানোয়ার হোসেন ও সাইদুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বেও এই ধরনের অপকর্মের বহু অভিযোগ রয়েছে। গোপনে অসুস্থ্য অনেক গরু জবাই করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছেন তারা। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয় এর আরও খবর: