সংবাদ সম্মেলনে স্বামীর অভিযোগ কথিত মহিলা দিয়ে ফাঁসালেন স্ত্রী।

 প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৪:২৫ অপরাহ্ন   |   জাতীয়


সিরাজগন্জ জেলা প্রতিনিধি : 

  সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে  দৈনিক নবচেতনা পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী সূর্যকে (৪ জুলাই) শনিবার কথিত এক নারীকে দিয়ে সামাজিকভাবে হেয় পতিপন্ন করার উদ্দ্যেশে ফাঁসানো হয়।  (৬ জুলাই) সোমবার দুপুরে পৈতৃক বাস ভবনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ওই সাংবাদিক। সংবাদ সম্মলনে তিনি বলেন, তার ছেলে মেয়ের উন্নত শিক্ষার লক্ষ্যে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমিতে পড়া লেখা করাচ্ছেন। সেই সুবাধে তাড়াশের বাড়ি থেকে কখনো তিনি আবার কখন তার স্ত্রী হোসনেয়ারা নাসরীন দোলন শেরপুর শহরের পৌর এলাকার খেজুরতলার বাসায় যাতায়াত করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ওই সাংবাদিক বাসা ভাড়া পরিশোধ করার জন্য তাড়াশ থেকে শেরপুরের বাসায় যান।

সংবাদ সম্মলেনে তিনি অভিযোগ করেন, বাসা ভাড়া পরিশোধ শেষে তিনি মটর সাইকেল যোগে তাড়াশের উদ্দ্যেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের মাহবুব ক্লিনিকের সামনে কতিপয় লোকজন তার গতিরোধ করে জোরপূর্বক একটি ফার্নিচারের দোকানে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান কথিত এক নারী উপস্থিত।

তিনি আরো অভিযোগ করেন, এ সময় ওই লোকজন আমার স্ত্রী’র সাথে কথা বলতে বলেন এবং কিছু অন্যায় শর্ত জুড়ে দেন। তাদের কথায় রাজি না হওয়ায় কথিত ওই মেয়েটিকে নিয়ে তাকে জড়িয়েই আপত্তিকর অভিযোগ তুলে শেরপুর থানা পুলিশকে অবগত করা হয়। অথচ ওই মেয়েটির সাথে তার ইতোপূর্বে কখনও আমার কোন প্রকার যোগাযোগ হয়নি।

তিনি আরো অভিযোগ করে বলেন, স্বামী - স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরেই  তার স্ত্রী হোসনেয়ারা নাসরীন দোলন পরিকল্পিতভাবে সম্পূর্ণ মিথ্যাচার করে থাকে ফাঁসিয়েছেন।

জাতীয় এর আরও খবর: