কোটচাঁদপুরে সরকারি বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতার কার্ড বিতরণ।
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা অফিসে সামাজিক দূরুত্ব বজায় রেখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রদত্ত উন্নয়নমূলক কাজের আওতাধীন বিধবা ভাতা, বয়স্ক ভাতা,ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত ভাতার কার্ড বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
এসময় কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন ভাতার কার্ড সামাজিক দূরুত্ব বজায় রেখে বিতরন করা হয়।
কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ জানান
জননেত্রী শেখ হাসিনার দ্বারা বিভিন্ন ভাতার কার্ড নিষ্ঠার সাথে বিতরণ করছেন এবং কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লিষ্ট করে তাদের ন্যায্য পাওনা ও সকল সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছি।
এবং ভবিষ্যতে আরও সরকারি অনুদান মানুষের মাঝে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
