গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ড বিআইডিসি বাজার থেকে টেক পাড়া পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা।
মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
২৪ নং ওয়ার্ড চাপুলিয়া এলাকা বিআইডিসি বাজার থেকে টেক পাড়া পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীসহ এ সড়কে প্রতিনিয়ত চলাচলকারী গ্রামগঞ্জ থেকে আগত সাধারণ অসহায় যাত্রীদের। রাস্তা ভাঙন ও সৃষ্ট গর্তের কারণে নিয়মিত প্রায় এক কিলোমিটার রাস্তার জন্য এলাকাবাসীর বিভিন্ন সময় স্থানীয় প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে যাচ্ছে। উক্ত রাস্তার দুই পাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির কারণ এই রাস্তাটি অনুপোযোগী হয়ে ওঠে। স্থানীয় বসবাসকারী এলাকার লোকজন বলেন যে প্রচুর ঝুঁকি ও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনার মধ্য দিয়ে এ সড়কে গাড়ি চালাতে হচ্ছে। জনবহুল এ রাস্তাটি অতি দ্রুত সংস্কার না হলে যে লোকজন চলাফেরা করার জন্য উপযোগী করে তোলেন এলাকাবাসী জানায়, প্রায় দীর্ঘদিন যাবত এ রাস্তাটি বেহাল অবস্থায় পরে আছে।প্রায় তিন মাস পূর্বেএলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আলো দেখেন কিন্তুু হঠাৎ সংস্কার করার আলো নিভে যায় কোন প্রকার উদ্যোগ দেখছি না কর্তৃপক্ষের।
