যশোর জেলা প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০১:০০ পূর্বাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, জেলা ব্যুরো প্রধানঃ

যশোর জেলায় দিন দিন বাড়ছে করোনাভাইরাস রোগীর সংখ্যা, আর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ভাই। গত ৫ ই জুন জাহিদ হাসান টুকুনের শরীরে করোনা লক্ষণ দেখা দিলে, তিনি তার শরীরের নমুনা খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করতে দেন। 


পরীক্ষার রেজাল্ট আসলে তার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছে। যশোরে সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বলেন, শারীরিকভাবে সুস্থ আছেন। যশোর জেলা করোনাভাইরাস প্রতিরোধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির এই সদস্য। সিভিল সার্জন আরো বলেন, তিনি নিজেও প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সঙ্গে, একাধিকবার কথা বলেছেন। 


এদিকে জাহিদ হাসান টুকুন জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা ভালো আছে। সিনিয়ার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

জাতীয় এর আরও খবর: