নাটোরে করোনা মহামারী মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার ,মাস্ক ও লিফলেট বিতরণ।
নাটোর পৌরসভার হাফরাস্তা হতে ষ্টেশন রেলগেট পর্যন্ত বিভিন্ন বাসা বাড়ি, দোকান,অটোচালক, রিক্সাচালক, পথচারী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ১২০০ মাক্স, ১২০০ হ্যান্ড সেনিটাইজার, জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে হাফরাস্তা থেকে ষ্টেশন বাজার পর্যন্ত করোনা ভাইরাসের মোকাবিলা ৫ম দিনের মত এসব বিতরন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুবলীগ নেতা সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবুল আকতার, ছাত্রনেতা গোলাম রাব্বানী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ ,ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ।
