সনাতন যুব পরিষদ সংগঠন সন্দ্বীপ কতৃক সচেতনমূলক সেমিনার।

 প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৪:০১ অপরাহ্ন   |   জাতীয়


পুষ্পেন্দু মজুমদার,

চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ) প্রতিনিধিঃ


“কোভিড ১৯ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে আতঙ্ক নয়, 

সচেতন হই”

“সনাতন যুব পরিষদ” সংগঠন কর্তৃক আয়োজিত “কোভিড ১৯ বা মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে সচেতনতামূলক “সচেতন হই, সুস্থ থাকি ” অনুষ্ঠান রহমতপুর ০৩ নং ওয়ার্ড রশিক মহাজনের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন “ভক্তি সংঘ গীতা চতুষ্পাঠীর” ছাত্রী অন্বেশা দাস । উক্ত সংগঠন কর্তৃক পরিচালিত “ ভক্তি সংঘ গীতা চতুষ্পাঠীর” ছাত্র ছাত্রীদের মাঝে এ বিষয়ে আলোচনা করেন রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শ্রী রতন দাস ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী সম্পদ চক্রবর্ত্তী।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় অভিবাবক ও “ভক্তি সংঘ গীতা চতুষ্পাঠীর” ছাত্র ছাত্রী বৃন্দ ও “সনাতন যুব পরিষদের” সদস্য ও ভক্তি সৎ সংঘ গীতা চতুষ্পাঠীর শিক্ষক শ্রী সজীব মজুমদার।

আলোচনা শেষে সকল শিক্ষার্থীর মাঝে সচেতনতামূলক লিপলেট, হাতধোয়ার জন্য সাবান ও মাস্ক বিতরণ করা হয়।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল জীবের শান্তি ও আরোগ্য কামনায় শান্তি মন্ত্র পাঠ করা হয় । শান্তি মন্ত্র পাঠ করান “সনাতন যুব পরিষদের” সদস্য ও ভক্তি সৎ সংঘ গীতা চতুষ্পাঠীর শিক্ষক শ্রী সজীব মজুমদার।

জাতীয় এর আরও খবর: