শৈলকুপা এখন সাপের নগর।
সম্রাট হোসেন,শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ
বাংলা পুরানো দিনে ছবি আর রুপ কথার ছবি কেও হার মানালো শৈলকুপা উপজেলার সাপের কাহিনি। শৈলকুপার আনাচে কানাচে এখন চলছে সাপের নাগিন ড্যান্স আর জলকলী খেলা। এমত অবস্থায় শৈলকুপার সর্বস্থরের সাধারণ মানুষ চরম আতঙ্কের মাঝে দীন কাটছে। আজ ০৮/০৭/২০২০ সকালের ৭ টার দিকে ঝিনাইদহ জেলার, শৈলকুপা উপজেলায়, শীতলিডাঙ্গা গ্রামে,
আব্দুল মান্নান মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে, গোখরা সাপের ২৭ টি বাচ্চা উদ্ধার করা হয়।
গ্রামবাসী আতঙ্কে আছে, তাদের কথা অনুযায়ী একই গ্রামে আরো সাপ ও সাপের বাচ্চা আছে। উল্লেখ্য ২ দীন আগে একই উপজেলার মৌকুড়ি গ্রাম থকে ৭০ টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। ৩০ বাচ্চা মারা গেলেও বাকি ৪০টি সাপের বাচ্চা ও সাপ গুলো একই গ্রামের মাঠের মেহগনি বাগানে উপজেলা বন বিভাগ ছেড়ে দেয়। এমত অবস্থায় শৈলকুপার সাধারণ মানুষ সাপের চরম আতঙ্কে আছে।গত বছর উপজেলায় সাপের কামড়ে ২০ জন মারা যায়।
