সন্ত্রাসী হামলায় আহত ইমামের পাশে ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখা।

 প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০১:১০ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

  কয়েকদিন আগে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মধ্য পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম সাহেবকে একদল সন্ত্রাসী কৌশলে অপহরণ সদর উপজেলার পিঠা বাড়ি রাজু মিয়ার ঘেরের পাসে উঁচু ব্রিজের উপর হত্যা করার উদ্দ্যেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়ি মারধর শুরু করে। ঘটনাক্রমে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ লোক তার মেয়েকে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।

ইতিমধ্যে ইমাম সাহেবের ডান পা ভেঙে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাতে তিনি মর্মান্তিক ভাবে আহত হন ।

ঘটনা তদন্ত করে দেখা যায় তার মসজিদের সাবেক কোষাধ্যক্ষ শেখ আলমগীর কবির সন্ত্রাসী ভাড়া করে এই ঘটনা ঘটায়।


আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী মাওলানা তসলিম হুসাইন এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইমাম সাহেবকে দেখতে যান।


কথাবার্তার এক পর্যায়ে বোঝা যায় কোষাধ্যক্ষের ভাবাপন্ন  কিছু লোক টাকা খেয়ে বিষয়টা ধামা চাপা দিয়ে রেখেছে। যদিও থানায় এই মর্মে মামলা দায়ের করা হয়েছে কিন্তু মামলাটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে।


এসময় নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি ইমাম সাহেবকে  আশ্বস্ত করে বলেন-

আমরা আপনার পাশে আছি অবশ্যই আপনি ন্যায্য বিচার পাবেন, ইনশাআল্লাহ। 


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ মঈনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাবিরুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ সিয়াম গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় এর আরও খবর: