গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ।
জাহিদ হাসানঃ
নাটোরের বাগাতিপাড়া থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা, নাটোর পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশে হিসাবে তিন জন মাদক ব্যবসায়ীকে তিন কেজি গাঁজা সহ আটক করা হয়, আটককৃতরা হলেন ১.মোছাঃ মুন্নি পারভিন (৩৩),স্বামী মোঃ আমির হোসেন,২.মোঃ রাসেল আহম্মেদ (২৮), পিতা মোঃ হাবিল প্রাং, ৩. মোঃ কালাম প্রাং(৪৫), পিতা মোঃ ছইমুদ্দিন প্রাং এ ব্যাপারে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান গ্রেফতারকৃত বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
