কমলগঞ্জ পৌর এলাকার ২টি মসজিদে অনুদান দিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল।

 প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১২:১৫ পূর্বাহ্ন   |   জাতীয়


 জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ 


মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ২টি জামে মসজিদে নগদ অর্থ অনুদান দিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে কমলগঞ্জ পৌর এলাকার ফুরকানিয়া জামে মসজিদে ১৮হাজার টাকা ও উত্তর আলেপুর আজিজিয়া জামে মসজিদে ১৯হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম আহব্বায়ক শায়েখ আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম ইলিয়াছ, মসজিদ কমিটির সম্পাদক আব্দুল মোক্তাদির ও মোঃ মিজান আহমদ চৌধুরী, সাংবাদিক অর্জুন দেবনাথ নিধু, শাহাবুদ্দিন শিহাব প্রমূখ।

জাতীয় এর আরও খবর: