সলঙ্গায় গণজমায়েত স্থলে স্ট্রোক করে ইউপি সদস্যের মৃত্যু।
সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গার পাঁচলিয়া বাজারে গন জমায়েতকে কেন্দ্র করে উভয় পক্ষের বাক বিতন্ডায় বুকে ব্যথা নিয়ে স্ট্রোক করে এক ইউপি সদস্যের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে,গতকাল বৃহ:বার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে। মৃত্যু বরণকারী মেম্বর জিল্লুর রহমান (৪২) হাটিকুমরুল ইউপির ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর ও পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। স্থানীয়রা জানান,পাঁচলিয়া বাজারে মাঝে মধ্যেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে জরিমানা করা হয় বলে সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পাঁলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত রহমান বাজার বণিক সমিতির সদস্যদের নিয়ে ভ্রাম্যমান অভিযান প্রতিহত মিটিং এর নামে গণজমায়েত করেন। এতে অপর একটি পক্ষ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এমন সময় উচ্চ স্বরে মোবাইল করা অবস্থায় মেম্বর জিল্লুরের বুকে ব্যথা অনুভব করলে প্রথমে সিরাজগন্জ রোড সাখাওয়াৎ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর বুঝে সিরাজগন্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি ( তদন্ত) হুমায়ন কবীর জানান,দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
