অসহায় মানুষের সুখের জন্য সারাক্ষণ ছুটে চলে সজীব মেম্বার।

 প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ

ফেনী গনমানুষের নেতা, ফেনী ২ সংসদ সদস্য, বিপ্লবী সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ছাগলনাইয়া  উপজেলা আওয়ামীলীগের সাধারান সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবা উল হায়দার সোহেলের  নির্দেশনায় সারাক্ষণ নিজেকে মানব সেবা  নিয়োজিত রেখেছেন শুভপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের  ইউপি সদস্য ফজলুল রহমান সজীব। 


করোনা মহামারি তে নিজে ঘরে বসিয়ে না রেখে চলছে বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন বাস্তবায়নের কাজ। অসহায় মানুষ যেনো এই মহামারিতে কষ্ট না করে তাই প্রধান মন্ত্রীর অনুদান ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন। শুধু খাদ্য সহায়তা নয়, জনমানবের সব দিকে নজর রেখেছেন তিনি। এই পর্যন্ত দশবার খাদ্য সহায়তা দিয়েছেন।


রাস্তাঘাট সংস্কার, ছোট সেতু, সামাজিক মূল্যবোধ সৃষ্টি এখনো আগের মতো চলছে ।করোনার ভয় কে জয় করে নিত্যদিন ছুটে চলছে দলমত ভুলে মানুষের পাশে। অসহায় মানুষের পরম বন্ধুর হয়ে উঠেছেন তিনি।


অনেকে মধ্যবিত্ত লজ্জায় বলতে পারে নাই,তাদের খোজ নিয়ে ঘরে ঘরে ত্রান পৌঁছিয়ে দিয়েছেন।সুষ্ঠু বণ্টন হয়েছে সরকারি অনুদান,নিজে হাতে কঠোর পরিশ্রম করে এই করোনাভাইরাসের মহামারি সময় মোকাবেলা করে যাচ্ছে। রাতিদিন সব সময় লেগে রয়েছে মানব সেবায়।এলাকাজুড়ে সুনাম ও খ্যাতি অর্জন করে নিয়েছে। এইসব বিষয় বলতে চাইলে 

ফজলুর রহমান সজীব বলেন, দোয়া করবেন  যেনো যতো দিন বাঁচি মানুষের সেবা করতে পারি।সামাজিক  উন্নতির কাজ ধারাবাহিক চলবে।

জাতীয় এর আরও খবর: