লক্ষ্মীপুরের রায়পুরে রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের পূনাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা।
লক্ষীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেনঃ
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার অন্তরগত ২ নং উঃ চরবংশী ২ নং ওয়ার্ডে চরঘাসিয়া এবং চরইন্দুরিয়া গ্রামে রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সংগঠনের সদস্যরা সেচ্ছাসেবী হয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে চান। তাদের স্লোগান হলো ( একতাই শক্তি একতাই বল)
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টাঃ জনাব আলী আজগর সর্দার পরিকল্পনাঃ জনাব আমান সর্দার উন্নয়নঃ জনাব অলি সর্দার প্রতিষ্ঠাতাঃ জনাব এ.কে.এম আজাদ এবং জনাব আলমগীর সর্দার। সভাপতিঃ জনাব শাহাপরান সর্দার সহ-সভাপতিঃ ১।জনাব ইসমাইল সর্দার এবং২। জনাব আবুল কালাম বেপারী। সেক্রেটারিঃ জনাব বাদশা সর্দার জয়েন্ট সেক্রেটারিঃ জনাব আক্তার সর্দার পরিচালকঃ জনাব আমজাত সর্দার সহকারী পরিচালকঃ জনাব খলিলুর রহমান সর্দার প্রচার সম্পাদকঃ সাংবাদিক জনাব শরিফ হোসেন হিসাবরক্ষকঃ জনাব তছলিম সর্দার সহকারী হিসাবরক্ষকঃ জনাব সবুজ সর্দার আদায়কারীঃ ১।জনাব রাসেল সর্দার ২।জনাব সুফিয়ান মাতাব্বর ৩। রোবেল হোসেন ৪। আবুতাহের ৫। রাজন এবং ৬।জয়নাল আবেদীন আরো উপস্থিত ছিলেন সংগঠনের ৬০ সদসের সকল সদস্য বৃন্দ।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের প্রধান উপদেষ্টাঃ জনাব আলী আজগর সর্দার বলেন ঐক্যবদ্ধ ভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আমার ছোট ভাই,ছেলে,ভাতিজা,ভাগিনারা সহ রিলেটিভ রিসার্চ সমবায় নামে যে ঐক্যবদ্ধ সংগঠনটি তৈরী করলেন তাতে আমি বেশ আনন্দিত এবং এই আত্মীয়তার বন্ধন যাতে আরো মজবুত ও শক্তিশালী হয় তার আশাবাদী। আমি এই সংগঠনের সর্বদা শুভকামনা করি।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের প্রতিষ্ঠাতাঃ জনাব এ.কে.এম আজাদ বলেন আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে তাই আজ আমি বেশ আনন্দিত। বেশ কয়েক বছর যাবৎ আত্মীয় স্বজনদের নিয়ে একটি সংগঠন করার ইচ্ছে থাকা সত্বেও আমার কর্মব্যস্ততার কারনে তা হয়ে উঠেনি আজ দেশের ভয়াবহ সময়ে প্রিয় ছোট ভাই আলমগীরকে নিয়ে আত্মীয়তার সম্পর্ক মজবুত করে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল আত্মীয় স্বজনদের নিয়ে রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনটি করতে পেরে সকলের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সংগঠনটির উজ্জ্বলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর সরদার বলেন,আমরা আজ থেকে একটি নতুন পরিবারের সদস্য হলাম।আমরা সর্বদা সেবার মনোভাব নিয়ে সামনে অগ্রসর হবো।নিজেদের মাঝে যাতে কোনো প্রকার কলহ না হয় সে দিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের সংগঠন একটি স্হায়ী সংগঠন এটা একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন। সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে আমি এ সংগঠন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের সভাপতিঃ জনাব সাহাপরান সর্দার বলেন যোগ উপযোগি একটি সংগঠন করা হয়েছে। এমন একটি সংগঠন তৈরি করার জন্য আমার পক্ষ থেকে যারা এখানে ভূমিকা পালন করে সকলকে একত্রিত করেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে প্রতিষ্ঠাতা এ.কে.এম আজাদ এবং আলমগীরকে। ঐক্যমতের ভিত্তিতে একযোগে সবাই চলবো ইনশাআল্লাহ।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের পরিচালকঃ জনাব আমজাত সর্দার বলেন দশে মিলে করি কাজ। একতা ই শক্তি একতা ই বল। দশের লাঠি একের বোঝা। এই সংগঠনটি একটি পারিবারিক সংগঠন। তাই সকলে এক হয়ে সকল কাজে অংশ গ্রহন করতে হবে। এমন কোন কাজ আমরা করবো না যাতে করে আমাদের পরিবার তথা সংগঠনের দূরনাম হয়। সকলে সহযোগিতার হাত বারিয়ে এই সংগঠনকে সামনে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনের সাধারণ সম্পাদকঃ জনাব বাদশা সর্দার বলেন এমন একটি সংগঠন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আশাবাদী আজ থেকে আমরা একত্রিত মনোভাব নিয়ে একযোগে মানব সেবা সমাজ সেবার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবো। কারও সাথে অহেতুক ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। সংগঠন মানেই শক্তি আর শক্তি যোগাড় করতে হলে মনোবল চাঙ্গা রাখতে হবে। সম্মিলিত মনবল নিয়ে এই সংগঠনটি সামনের দিকে অগ্রসর হবে এটাই আমার প্রত্যাশা।
পরিশেষে হিসাবরক্ষক জনাব তছলিম সর্দার বলেন রিলেটিভ রিসার্চ সমবায় সংগঠনটি চাঙ্গা রাখতে প্রত্যেক সদস্য উপর একটি মাসিক চাঁদার ব্যাবস্থা করা হয়েছে। এই চাঁদা আমরা সকল সদস্য সময় মত পরিশোধ করে সামনে অগ্রসর হবো। আমাদের সংগঠনটি আমাদের ই টিকিয়ে রাখতে হবে। আমরা সর্বদা বড়দের সম্মান করবো এবং ছোটদের স্নেহ করবো পারিবারিক শিক্ষা সবার মাঝে বিলিয়ে দেবো। সংগঠনের সকল সদস্যকে সংগঠনের প্রতি আন্তরিক হয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান রেখে এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ।
