দেশ সেরা উদ্ভাবক মিজানুরের এতিমদের মাঝে কুরআন শরীফ, খাবার , মাস্ক ও গাছের চারা বিতরণ।

 প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৮:০৮ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর):

প্রতিনিধিঃ যশোরের শার্শার দেশসেরা উদ্ভাবক ও মটর মেকানীক মো: মিজানুর রহমান মিজান প্রতি জুম্মার ন্যায় প্রবাসীদের রোগমুক্তি কামনায়  এতিমদের মাঝে কুরআন শরীফ, খাদ্য,গাছের চারা ও মাস্ক বিতরণ করছেন।


শুক্রবার (১o শে জুলাই ) দুপুর ১ টায় সে যশোরের ঝিকরগাছা থানার নবীনগর দাখিল মাদ্রাসার এতিমদের মাঝে পবিত্র কুরআন শরীফ, খাবার, গাছের চারা ও মাস্ক বিতরণ করেন।


এসময় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন , আজ আমি এই এতিম ছোট ছোট  ভাইদের জন্য পবিত্র কুরআন শরীফ,খাবার, মাস্ক ও গাছের চারার ব‍্যবস্থা করেছি, বৈশ্বিক মহামারী এদেশে যতদিন থাকবে ততদিন এই সকল এতিমদের মাঝে খাদ্য বিতরণ করে যাবো। মানুষের জন্যই মানুষ৷ এই সকল মাদ্রাসার এতিমদের খাবার দিতে আমা অনেক ভালো লাগে। মানুষের বিপদে মানুষের কল্যানে সবসময় নিজেকে পাশে রাখতে চাই এতে সবার সহযোগীতা কামনা করি।


তিনি আরো সাংবাদিকদের জানান, খুব শীগ্রই একটি ফ্রি খাবার হোটেল খোলা হবে এতিম,গরীব ,অসহায়, প্রতিবন্ধী ও মানসিক বিকৃতগ্রস্থ মানুষের জন্য । এছাড়াও পশু পাখিরদের খাবারের ব্যবস্থা অব্যাহত থাকবে ৷


তিনি আরো বলেন , শুধু যশোর জেলা নয় আমরা এই হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আত্নমানবতার সেবা কার্যক্রম খুব দ্রুততার সহিত চালু করবো।


সার্বিক সহযোগিতায় ছিলেন শার্শা উপজেলার নির্বাহী  ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী , হেলপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান ,ফেসবুক ফ্রেন্ড ও বাদল নার্সারীর সত্ত্বাধীকারী মোঃ বাদল হোসেন  ৷

জাতীয় এর আরও খবর: