সিরাজগন্জে নদী হতে বস্তাবন্দি লাশ উদ্ধার।

 প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১১:৪৯ অপরাহ্ন   |   জাতীয়


সিরাজগন্জ জেলা প্রতিনিধি :

আজ শনিবার বেলা ২ টার দিকে  সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া এলাকায়  কচুয়া নদী থেকে  অর্ধগলিত বস্তাবন্দি এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় , স্থানীয় লোকজন বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় লাশটি নদীর পানিতে ভাসতে দেখে কয়ড়া ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান হেলাল উদ্দিন উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করলে উল্লাপাড়া মডেল থানার এস আই  জাহাঙ্গীর হোসেন লাশটি উদ্ধার করেন। উদ্ধারকারী দারোগা জানান,অর্ধগলিত অবস্থায় ৩০-৩২ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশটি  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । তবে লাশের পরিচয় পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

জাতীয় এর আরও খবর: