শিরোমণিতে জমি লিখে দেয়ার জন্য বৃদ্ধ পিতার উপর পুত্রের অত্যাচার থানায় জিডি।

 প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১২:১৩ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি পুর্বপাড়ায় পুত্রের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে থানায় সাধারণ ডায়েরি করেছেন এক বৃদ্ধ পিতা । থানার ডায়েরি সুত্রে জানা যায় শিরোমনি পুর্বপাড়ার খান মতিউর রহমান (৭২) এর  ছোট পুত্র মুফতি রিয়াজ উদ্দিন বিভিন্ন সময় তার পিতাকে জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে । বাধ্য হয়ে সম্প্রতি ৭ শতক জমি লিখে দেয়।  গত ৫ জুন পুনরায় আরোও জমি লিখে দেয়ার জন্য বৃদ্ধ পিতাকে  ধাক্কা দিয়ে ফেলে দেয়  এবং বাসার আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় তার পিতা খান মতিউর রহমান খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং-১৬৯, তাং ০৫/০৬/২০। থানায় ডায়েরি  করার পর তার অত্যাচারের মাত্রা আরোও বেড়ে যায়। খান মতিউর রহমান বলেন ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টায় পুনরায় ছেলে রিয়াজউদ্দিন বাড়ির উত্তর পাশের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। নিষেধ করতে গেলে ছেলে তার পিতাকে মারার উদ্যেশ্যে  ছুরি   নিয়ে তেড়ে আসে। এ সময় আমার জামাই আমাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায় । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন ৫ জুন পুত্রের বিরুদ্ধে জিডি করার পর  জিডির তদন্ত স্বরুপ আমি পিতা এবং পুত্র দু’জনকে থানায় ডেকে নিয়ে এসে অভিযুক্ত সন্তান নিজের পিতার কাছে ভুল স্বিকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবেনা বলে মুচলেকা দিয়ে যায় । তবে পুনরায় এ ধরনের কর্মকান্ড যদি করে থাকে তাহলে অব্যশই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

জাতীয় এর আরও খবর: