রায়পুরে ৫ মাদক ব্যাবসায়ী আটক।
জিহাদ হোসাইন, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুুুলিশে।পরে আদালতে সোপর্দ করেছে রায়পুর থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে চোরাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার ১১ জুলাই উপজেলার সোনাপুর ইইউনিয়ের পাটোয়ারীর রাস্তার মাথা থেকে শাহ হাজী বাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চরবগা গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে আরিফ হোসেন (২৫), রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন (২৮), আবু সিদ্দিকের পুত্র দুলাল মিয়া (৩২), পৌর ৬নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের অলি আহমদের পুত্র ইকবাল হোসেন (৩৮) ও লক্ষ্মীপুর সদর উপজেলার পুর্ব নন্দন পুর গ্রামের তছলিম মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৩)। তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আজিজ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হয়েছে।
