যেনে নেই ১৫টি কাজের শুরুতে গুরুত্বপূর্ণ ১৫টি সুন্নাহ।

 প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৪:৪৭ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ


১. ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় 'বিসমিল্লাহ' বলে শুরু করা । -(বুখারীঃ ৫৩৭৬)


২. ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোন শুভ সংবাদ শোনা হলে, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে- তার জবাবে 'আলহামদুলিল্লাহ' বলা । -(ইবনে মাজাহঃ ৩৮০৫)


৩. কারো হাঁচি আসলে ''আলহামদু লিল্লাহী 'আলা কুল্লী হা-ল'' বলা । -(আত তিরমিযীঃ ২৭৪১)


৪. কোন হাঁচি দাতা 'আলহামদুলিল্লাহ' বলতে শুনলে- 'ইয়ারহামুকাল্লাহ' বলা। -(বুখারীঃ ৬২২৪)


৫. আল্লাহ তা'আলার শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে কিংবা শুনলে 'আল্লাহু আকবর' বলা । স্বাভাবিকের মধ্যে কোন ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরণের কোন কথা শুনলে 'সুবহানাল্লাহ' বলা। -(বুখারীঃ ৬২১৮)


৬. ভালো যে কোন কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে '  মা-শা আল্লাহ' বলা। -(মুসলিমঃ ৩৫০৮)


৭. ভবিষ্যতে কোন কিছু করবে বললে 'ইন শা আল্লাহ' বলা । -(আল কাহাফঃ ২৩-২৪)


৮. কোন বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে "না'উজু বিল্লাহ" বলা। -(বুখারীঃ ৬৩৬২)


৯. কোন বিপদের কথা শুনলে কিংবা কোন খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোন কিছু হারিয়ে গেলে, কোন কিছু চুরি হয়ে গেলে, কোন কষ্ট পেলে 'ইন্না লিল্লাহ' বলা। --(মুসলিমঃ ২১২৬)


১০. কথা প্রসঙ্গে কোন গুনাহর কথা বলে ফেললে, 'আস্তাগফিরুল্লাহ' বলা । -(সূরা মুহাম্মদঃ ১৯)


১১. উপরে উঠার সময় 'আল্লাহু আকবার' বলা এবং নিচে নামার সময় 'সুবহানাল্লাহ' বলা। -(বুখারীঃ ২৯৯৩)


১২. নিশ্চিতভাবে না জেনে কোন বিষয়ে কিছু বললে, কথা শেষে 'ওয়াল্লাহু আলুম' বলা। -(বুখারীঃ ৫৫৭০)


১৩. কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোন কাজ হলে তার বদলে 'জাযাকাল্লাহু খাইরান' বলা। -(বুখারীঃ ৩৩৬)


১৪. কোন কিছু জবেহ করার সময় 'বিসমিল্লাহী ওয়া আল্লাহু আকবর' বলা। -(মুসলিমঃ ৫০৮৮)


১৫. কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় শ্লোগান দিলে 'আল্লাহু আকবর' বলা 

-(বুখারীঃ ৬১০)

জাতীয় এর আরও খবর: