করোনায় আক্রান্ত রোগিদের জন্য বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা।
জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ
মানবতার কল্যানে কাজ করে আসা সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা,রক্তদানের মত মহৎ কাজসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। করোনা প্রাদুর্ভাবের পর থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছে এবং কাজ করে আসছে। মানবতার কল্যানে দেশ ও সমাজের জন্য কাজ করে উক্ত সংগঠনের প্রতিষ্টাতা সৈয়দ শাহেদ আলী সহ কয়েকজন সেচ্ছাসেবক করোনায় আক্রান্ত হোন। করোনা থেকে মুক্তিলাভ করেই আবারও মানুষের কল্যানে কাজ করে দেন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সৈয়দ শাহেদ আলী।
সংগঠনের প্রতিষ্টাতা সৈয়দ শাহেদ আলী বলেন, করোনা কে ভয় না করে জয় করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির শুধু মৃত্যুর পরে নয় জীবিত থাকতেও তাদের পাশে দাড়াতে চাই। মৌলভীবাজারে করোনা আক্রান্ত রোগিদের জন্য কালোজিরা, লেবু ও ভিটামিন সি জাতীয় ফল ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দিয়ে সহযোগিতা করে যাবেন বলে জানান তিনি।
মৌলভীবাজারে করোনা রোগিদের মাঝে তাদের এ সেবা প্রদান করে যাচ্ছে।
প্রয়োজনীয় জিনিস নিতে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করার অনুরোধ জানান সংগঠনের প্রতিষ্টাতা। উক্ত নাম্বার গুলোতে কল দিয়ে যেকোন পন্য ঘরে পাওয়ার নিশ্চয়তা দেন সৈয়দ শাহেদ আলী। এ সেবা যে কেউ তাদের সাথে নিম্নের নাম্বারে যোগাযোগ করে চাহিদা অনুযায়ী যেকোন জিনিসপত্রের জন্য সহযোগিতা নিতে পারেন:
01711176367(জেলা প্রধান) 01799749067(সদর-রাজনগর)
01735845450(কুলাউড়া,জুড়ি,বড়লেখা)
01779953314(শ্রীমঙ্গল,কমলগঞ্জ)
01733420380(কমলগঞ্জ)
এ সেবা প্রদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ।
উক্ত সেবা দিতে যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক জায়েদ আহমেদ।যেখানে করোনা রোগিদের ভয়ে কেউ কাছে আসতে চায় না, মরে যাওয়ার পর গোসল ও দাফন কাজে কেউ এগিয়ে আসতে চায় না, সেখানে মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর বেঁচে থাকতে তাদের মনোবল বাড়াতে ও মনে কিছু শান্তির জন্য নিরাপদ দুরত্ব বজায় রেখে তাদের পাশে থাকবে-স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা।
