ঝিনাইদহ জেলার সাবেক পুলিশ সুপার, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা ধিন অবস্থান মৃত্যু ।

 প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০১:৪৪ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি) :


ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার এবং বতর্মানে মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার  মোঃ মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ২৮ জুন, ২০২০ খ্রিঃ হতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ তে স্থানান্তর করা হয়। আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি অদ্য ১৩ জুলাই, ২০২০ খ্রিঃ রাত ৩ঃ৪১ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

জাতীয় এর আরও খবর: