স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তরিকুল ইসলাম।
মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
স্থল বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তরিকুল ইসলাম
স্থল বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তরিকুল ইসলাম
সরকার রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কে এম তরিকুল ইসলামকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার চক্রবর্তী আগামী ২০ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। কে এম তরিকুল ইসলাম তারই স্থলাভিষিক্ত হবেন।
