কমলগঞ্জের কালেঙ্গা সড়কের বেহাল দশা।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা শহরের সাথে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষাকারী বাইপাস
কমলগঞ্জ বাইপাস কালেঙ্গা সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত । কমলগঞ্জের বাবুর বাজার হয়ে মৌলভীবাজার জজ কোট রোডের সাথে নিরাপদ যোগাযোগের জন্য এ সড়কটির। মধ্যখানে একটি চা বাগান যার নাম হচ্ছে কালেঙ্গা। তাই হয়তো নামকরণ করা হয়েছে কালেঙ্গা সড়ক নামে ।
১২জুলাই রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়
আঁকাবাকা এই সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শুধু তাই নয় যাতায়াতের নানান সমস্যা দেখা দিচ্ছে । রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টির কারনে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজারের প্রবেশমুখে বেশির ভাগ রাস্তায় সড়কের উভয় পাশের উঁচুভূমি থেকে পানি নেমে ভেঙে গেছে রাস্তা। বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে প্রচন্ড পানি প্রবাহিত হয়।
তাই সাধারণ জনগন, শ্রমিক, বিভিন্ন গাড়ির ড্রাইভার সমিতিসহ সকলের জোরদাবি কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের মাননীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহিদ এমপি ও মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের সুদৃষ্টির মাধ্যমে রাস্তাটি দ্রুত সংস্কার করার।
