ঝিনাইদহ মহেশপুরে (৫১) বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
খোন্দকার আব্দুল্লাহ বাশার ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি)ঃ
মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৪/০৭/২০২০ তারিখ ০১.৫৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ভৈরবা বাজারস্থ ভৈরবা হইতে মমিনতলা গামী পাকা রাস্তার পার্শ্বে জনৈক বাবুল হোসেন এর বেকারীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫১(একান্ন) বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ শিমুল হোসেন(২০), পিতা- মৃত- হাবিবুর রহমান, সাং- বাঁশবাড়ীয়া মাথাভাঙ্গাপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করেন।গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছিল বলে জানাযায়।
