গাজীপুর মহানগর ২৪নং ওয়ার্ড শিমুলতলী এলাকায় মাদক সম্রাট পান্না গ্রেপ্তার।

 প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১০:১২ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা  রিপোর্টারঃ

গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডে আজ ১৪/০৭/২০২০ইং তারিখ শিমুলতলী এলাকায় গাজাসহ আটক চতর বাজারের ইদ্রিস আলীর ছেলে পান্নাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৬ মাস বিনা শ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। 


এসময় তার কাছে থাকা গাজা, মোবাইল ও মানিব্যাগ জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট জিম্মায় দেওয়া হয়।


এছাড়া, অত্র এলাকায় দন্ড বিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২জনকে ১৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


 উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।


২৪ নং ওয়ার্ড স্থানীয় লোকজন বলেন বর্তমানে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের তান্ডব  বৃদ্ধি পাচ্ছে তাই প্রশাসন এই অভিযান অব্যাহত রাখার জন্য আহ্বান করেন ।

জাতীয় এর আরও খবর: