সন্দ্বীপ নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কতৃর্ক ত্রান সামগ্রী ও শিশুখাদ্য বিতরন।
পুষ্পেন্দু মজুমদার,
চ্ট্টগ্রাম জেলা(সন্দ্বীপ)প্রতিনিধি ঃ
সন্দ্বীপে কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মানবিক কাজের অংশ হিসেবে ত্রান ও শিশুখাদ্য বিতরন।
আজ সন্দ্বীপ কন্টিনজেন্ট সিনিয়র চীফ পেটি অফিসার মো: আমির হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা শাখার পেটি অফিসার মোঃ মাসুদ সহ একদল চৌকস সদ্যসবুৃন্দ, ৫০ জন দরিদ্র ও অসহায়দের ত্রান ও ৪০ জন শিশুদের শিশুখাদ্য দীর্ঘাপাড় বেড়িবাঁধ বিতরন করা হয়।
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌবাহিনী মার্চ মাস থেকে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে।
পাশাপাশি লোকজনকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিরলস ভাবে সন্দ্বীপে কাজ করে যাচ্ছেন। ত্রান বিতরণ নৌবাহিনীর মানবিক কাজের একটি অংশ।
এছাড়াও সন্দ্বীপকে করোনা মুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী সন্দ্বীপ কন্টিনজেন্ট সকলের সম্মিলিত সহযোগিতা, বাড়িতে অবস্থান করা ও সামাজিক দূরত্ব মেনে চলতেও অনুরোধ জানান।
আকবরহাট বাজেরের বিশিষ্ঠ ব্যাবসায়ি আবদুল হান্নান মান্না নৌ-বাহিনীর এভাবে ত্রান বিতরনকে বিতর্কহীন ও সঠিক জায়গায় ত্রান বিতরন করছে বলে মন্তব্য করতে শুনা যায়।
ঘরে থাকুন, সুস্হ থাকুন।
