কলারোয়া রামভদ্রপুর খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু সিয়ামের মৃত্যু।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
কলারোয়া চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে মোঃনায়েব আলীর বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে ৩বছরের শিশু সিয়ামের করুণ মৃত্যু হয়েছে ।
আজ মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ বিকাল সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানতে পারি পিতা মোঃহবিবর হোসেন এর ছোট ছেলে তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে আসে।
সে র্শাশা উপজেলার রামপুর গ্রামের সন্তান। মৃত শিশুটির বড় ভাই রাসেল আমাদের কে জানায়, শিশুটি পানিতে পড়ে জীবনের শেষ রক্ষা হলনা ।
শিশুটির মা শাহানারা খাতুন জানান, সোমবার বোনের বাড়িতে বেড়াতে আসি।
দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো বলে ছেলে সিয়াম কে ডাকাডাকি করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় শিশুটির বড় ভাই বাড়ির সামনে পুকুরের পানিতে শিশুটির মরা দেহ দেখতে পায়।
পুকুরে পানিতে শিশুটির মৃত্যু হয়েছে, শিশু সিয়াম মৃত্যুর খবর শুনার পর শতশত নারী পুরুষ নায়েবের বাড়িতে দেখার জন্য ভিড় জমায়।
দুপর ৪টার সময় শিশু সিয়ামের গ্রামের বাড়ি রামপুরে নিয়ে যাবে বলে জানান পরে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন করা হবে।
