মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইউওনো অফিসের নৈশ প্রহরী।

 প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৭:২৮ অপরাহ্ন   |   জাতীয়


এম এ অয়ন মাগুরা প্রতিনিধি:-


মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার  ইউএনও অফিসের নৈশ প্রহরী মফিদুল ইসলাম (৩৫) কিডনি ও লিভার জনিত রোগে সোহরাওয়ার্দী হাসপাতালের ১ নং ইউনিটের ৫নং ওয়ার্ডের ৪ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহিমানগর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র।পরিবার সূত্রে জানা যায় কিছুদিন পূর্বে তার পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হয়। স্থানীয় চিকিৎসকরা তাকে ঢাকায় ভালো হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ভর্তি হওয়ার পরে বিভিন্ন টেস্ট করে জানা যায় সে কিডনি ও লিভার সংক্রান্ত জটিল রোগে ভুগছেন । বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন তার জরুরী এবং জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। এমতাবস্থায় তার অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে, কিন্তু প্রায় ৭২ ঘন্টা পরে জ্ঞান ফিরেছে। বর্তমানে ইনফেকশন হওয়ায় তার অবস্থা আবারও আশংকাজনক। এদিকে মফিদুলের স্ত্রী মুন্নী খাতুন জানান এখন পর্যন্ত চিকিৎসা খরচ বহন করতে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছি। পরবর্তীতে চিকিৎসা খরচ কিভাবে বহন করবো আল্লাহ পাক জানেন। অপারেশনের পরও ডাক্তাররা বলেছেন তার অবস্থা এখনও ভালো না। 

মফিদুলের স্ত্রী ও ৬ বছররের শিশুপুত্র মাহিম সাথে কথা বললে তারা বলেন আমার বাবার অবস্থা খুবই খারাপ আমরা দেশবাসীর নিকট দোয়া কামনা করেছি।।

জাতীয় এর আরও খবর: