নাটোরে পরিত্যক্ত অবস্থায় অপরিণত সদ্য প্রসুত এক নবজাতকের মরদেহ উদ্ধার।
নাটোর শহরে পরিত্যক্ত অবস্থায় অপরিণত সদ্য প্রসুত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের আলাইপুর মহল্লার মুসলিম ইনস্টিটিউটের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কে বা কারা অপরিণত শিশুর মরদেহ মুসলিম ইনস্টিটিউট এর পাশে একটি বাড়ির সিঁড়ির উপরে পলিথিনে মোড়া অবস্থায় শিশুটির মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয় দাফনের জন্য।
