রায়পুর থানার ওসি আবদুল জলিল মাদকাসক্ত কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেনঃ
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ইমরান হোসেন রাব্বিকে(১৭) স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল জলিল। রাব্বি চরমোহনা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
গত তিনদিন আগে বিভিন্ন ধরনের মাদকের নেশায় জড়িয়ে যাওয়ায় রাব্বির মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত রাব্বিকে থানায় ডেকে এনে কাউন্সেলিং করা হয়।
বুধবার দুপুরে মাদকাসক্ত ইমরান হোসেন রাব্বিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নেন ওসি মোঃ আবদুল জলিল ।
এসময় মাদকাসক্ত ইমরান হোসেন রাব্বিকে স্বাভাবিক জীবনে ফিরে আনা এবং পড়ালেখায় মনোনিবেশ করা সহ তার পুনর্বাসনের দায়িত্ব নিয়ে ভবিষ্যত পূনর্বাসনের উদ্দীপনার লক্ষ্যে তাহার পড়ালেখার খরচ এবং বই পুস্তক ক্রয় খরচ বাবদ প্রাথমিকভাবে কিছু আর্থিক অনুদান প্রদান করেন ওসি মোঃ আবদুল জলিল ।
