জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সুস্থতা কামনা করে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের
চেয়ারম্যান আলহাজ মো: নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে
চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা
প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না,
সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম
মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু,
অর্থ-সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম
জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর
মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল
হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য।
