সিরাজগন্জের কামারখন্দে নন এমপিও শিক্ষক কর্মচারীরা পেলেন প্রধান মন্ত্রীর দেয়া উপহার চেক।
সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে এবং লকডাউন পরিস্থিতিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার চেক, মাধ্যমিকের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কামারখন্দ উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেছেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দের এমপি হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.সম্পা খাতুন। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার নন-এমপিও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের প্রত্যেককে পাঁচ হাজার এবং প্রত্যেক কর্মচারীদেরকে দুই হাজার পাঁচশত টাকা করে মোট ৬৩ জনকে এ চেক বিতরণ করা হয়েছে। উপস্হিত সকল শিক্ষক কর্মচারীগন বর্তমান করোনা পরিস্থিতিতে প্রধান মন্ত্রীর দেয়া উপহার হাতে পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
