অবশেষে ৪২ ঘন্টা পর সিরাজগন্জের নিঁখোজ যুবকের ভাসমান লাশ উদ্ধার।
সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গা থানার ফুলজোড় নদীতে ডুবে যাওয়া মোতালেবের লাশ অবশেষে ৪২ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। জানা গেছে, থানার নলকা ইউপির চর ফরিদপুর গ্রামের লাল চানের ছেলে যুবক মোতালেব (৩০) মঙ্গলবার বেলা ২ টার দিকে জি,আর কলেজ সংলগ্ন ফুলজোড় নদীর ফরিদপুর খেয়াঘাটের নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।স্থানীয় লোকজন,রায়গন্জ ফায়ার সার্ভিস সহ রাজশাহী ডুবুরী দল বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশী করেও উদ্ধার করতে ব্যর্থ হয়।অবশেষে ৪২ ঘন্টা পর আজ বৃহ:বার সকাল ৮ টার দিকে ডুবে যাওয়া স্থান হতে দক্ষিনে সাহেবগন্জ পুরাতন বাজার সংলগ্ন উক্ত ফুলজোড় নদীতে নিখোঁজের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে সলঙ্গা থানা পুলিশের দল ঘটনা স্থলে উপস্থিত হন।
