প্রধানমন্ত্রীর উপহার জমি আছে ঘর নেই প্রকল্পের ঝিকরগাছা মাগুরা ইউনিয়নের ঘর শুভ উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন।

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৬:৪৯ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

শুভ উদ্বোধন অনুষ্ঠানে যশোর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা, মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের “জমি আছে ঘর নেই” প্রকল্পের আওতায়, যে ঘর দেওয়ার প্রতিশ্রুত তিনি আমাদের কে দিয়েছিলেন, তারই বাস্তবায়ন আজ আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এই নয় সমগ্র বাংলাদেশের জনগন আজ বিভিন্ন প্রকারের সুবিধা পাচ্ছেন। আরোও বলেন, মাননীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের “জমি আছে ঘর নেই” প্রকল্পের আওতায়, এই ভাবে ঘর দেওয়া অব্যহত থাকবে। আপনারা সবাই করোনা ভাইরাস পরিস্থিতিতে সাবধান থাকবেন, সামাজিক দুরাত্ম বজায় রেখে চলাফেরা ও ঘরে থাকার পরামর্শ দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা, মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভাগত বিশ্বাস।


আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, সাবেক চেয়ারম্যান মোসলেম মৃধা, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমৃখ।

জাতীয় এর আরও খবর: