যাত্রীদের সি এন জি ভাড়া নিয়ে ভোগান্তি দূর করতে মালিকদের সাথে বৈঠক করে জহিরুল আলম।

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:২২ অপরাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন (ফেনী):

 ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের 

জনগনের সি এন জি ভাড়া নিয়ে অভিযোগের উপর আজ সি এন জি মালিক ও শ্রমিকের সাথে বৈঠক করেন মানবিক সুনামধন্য চেয়ারম্যান জহিরুল আলম। বর্তমান করোনা পরিস্থিতিতে ডাকবাংলা থেকে আমিরউদ্দিন মুন্সীরহাট এবং ডাকবাংলা থেকে তুলাতুলী সাহেবের হাট রোড়ে যাত্রীরা সি এন জি ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ার অভিযোগে আজ সকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদে সি এন জি.মালিক ও  শ্রমিকদের সাথে জরুরী বৈঠকে সিদ্ধান্ত হয়।জনমানুষের কল্যাণী চেয়ারম্যান জহিরুল আলম যাত্রী সাধারন ও মালিকেদের জন্য কয়েকটি সিদ্ধান্ত নেয়।ডাকবাংলা থেকে আমিরউদ্দিন মুন্সীর হাট-জনপ্রতি ২৫টাকা।ডাকবাংলা থেকে তুলাতুলী ও সাহেবেরহাট-জনপ্রতি ২০টাকা।অবশ্যয় প্রতি সি এন জি তে তিন জন যাত্রী নিতে পারবে।কোনভাবেই তিন জনের বেশী যাত্রী সি এন জি তে নিতে পারবে না। অবশ্যয় মুখে ড্রাইভার ও যাএী মাস্ক পরে গাড়ীতে উঠতে হবে।


করোনা কালীন এই সিদ্ধান্ত সবাইকে মেনে চলার অনুরোধ করে চেয়ারম্যান জহিরুল আলম।

জাতীয় এর আরও খবর: