কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে বিভিন্ন ভাতার বই ও মগ বিতরন করেন মেয়র জুয়েল আহমেদ।

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:২৬ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার: 


 মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভা এলাকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মধ্যে ভাতার নতুন বই ও একটি করে মগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে শতাধিক  বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার নতুন বই ও মেয়রের পক্ষ থেকে তরল পানীয় খাবর খাওয়ার খাবার জন্য একটি করে মগ বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ভাতার নতুন বই ও মগ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।এছাড়া আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, মো: রাসেল মতলিব তরফদার ফখরু, মো: রফিকুল ইসলাম রুহেল, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর মোছা: মুসলিমা বেগম, মোছা: আয়েশা সিদ্দিকা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্হানীয় বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

জাতীয় এর আরও খবর: