সুন্দরবনকে বনদস্যু জলদস্যু মুক্ত ও হরিণ শিকার প্রতিহত করতে মোরেলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১১:৪৬ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনকে বনদস্যু ও জলদস্যু মুক্ত করতে এবং হরিন শিকারীদের প্রতিহত করতে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছেন। 

২০ সদস্য বিশিষ্ট একটি পুলিশ দল বৃহস্পতিবার দিনভর পূর্ব সুন্দরবনের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী আমুরবুনিয়া ও গুলিশাখালী রেঞ্জের ভোলা ও সুপতি বন এলাকায় একটি স্বশস্ত্র টিম গহীন অরন্যে প্রবেশ করে বেশ কিছু এলাকা পর্যবেক্ষন ও অভিযান চালায়। সম্প্রতি করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্যরা সুন্দরবনে হরিন শিকার সহ দস্যুতায় মেতে ওঠে। তারা বনের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারীদের গতিবিধি লক্ষ্য করেন। 

অভিযানকারী দলের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলামের ইসলাম। তিনি বলেন, আই জি পি মহোদ্বয়ের নির্দেশ ক্রমে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে এ অভিযান চলছে এবং আগামী দিনে কেন্দ্র ঘোষিত দস্যু দমন এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা কালে তার সহযোগী হিসেবে ছিলেন এসআই সুফল ,এস আই মামুন , এসআই দীপংকর, এসআই তানিম ,এএসআই মনোয়ার হোসেন সহ  স্বশস্ত্র পুলিশ টিম ।

জাতীয় এর আরও খবর: