লালপুরে পুকুর থেকে গৃহ বধুর লাশ উদ্ধার,স্বামীর বিরুধ্যে হত্যার অভিযোগ।
লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় স্মৃতি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্মৃতি উপজেলার মোহরকয়া গ্রামের পিয়াদাপাড়া গ্রামের তসলুর কন্যা ও জব্বারের (৩০) স্ত্রী। তাকে তার স্বামী হত্যা করে তাকে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের পুকুরে স্মৃতির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তারা আরো জানায় গত কয়েক বছর আগে জাব্বারের সাথে স্মৃতির বিয়ে হয়। তাদের সংসার একটি কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি জাব্বার পরকীয়ায় জড়িয়ে পড়লে স্বমী-স্ত্রীর মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে প্রায়ই স্মৃতিকে মারধোর করতো স্বামী জাব্বার। বৃহস্পতিবার রাতের কোন এক সময় স্মৃতি তার স্বামীর ঘর থেকে নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে ওই পুকুর থেকে স্মৃতির লাশ উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মামলার প্রস্তুতি চলছে।
