নাটোরের সিংড়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ।

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৯:৫৬ অপরাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসানঃ

নাটোরের সিংড়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং  চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা চত্বরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য দুইজনকে ১লাখ টাকার চেক প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৪ বান্ডিল ঢেউটিন সহ সাথে ৭২ হাজার টাকার চেক ও গাভী পালন খাতে সাড়ে চার লাখ টাকার চেক প্রদান করা হয়। পরে মুজিববর্ষ উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ এবং বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ  অন্যান্যরা।

জাতীয় এর আরও খবর: