রেড জোনে অসহায় পরিবারের পাশে দাড়ালো আওয়ামী লীগ নেতা।

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৯:৫৮ অপরাহ্ন   |   জাতীয়


হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)ঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত বেশি হওয়ায় গত ৯ জুলাই কাশিয়ানী সদর ৩ নং ওয়ার্ড রেড জোন হিসাবে চিহ্নিত করে উপজেলা প্রশাসন।


ঘরবন্দী হয় অসহায় ও দিনমজুর পরিবার। এসময়ে অসহায় পরিবারের ২৫৫ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ খায়ের মিয়া।



শনিবার (১৮ জুলাই) কাশিয়ানী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়  ২৫৫ দুস্থ  ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া। 



এ সময় সেখানে উপস্থিত ছিলেন,  কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু সহ আরও নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: