রেড জোনে অসহায় পরিবারের পাশে দাড়ালো আওয়ামী লীগ নেতা।
হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)ঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত বেশি হওয়ায় গত ৯ জুলাই কাশিয়ানী সদর ৩ নং ওয়ার্ড রেড জোন হিসাবে চিহ্নিত করে উপজেলা প্রশাসন।
ঘরবন্দী হয় অসহায় ও দিনমজুর পরিবার। এসময়ে অসহায় পরিবারের ২৫৫ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ খায়ের মিয়া।
শনিবার (১৮ জুলাই) কাশিয়ানী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২৫৫ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু সহ আরও নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
