টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ‌মাদারীপুর জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা।

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১০:০০ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ‌প্রফেসর কাউসার আলম মিঠুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুর জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বিকেলে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


এ সময় ‌মাদারীপুর জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ‌সৈয়দ শাওন করিম,‌ সাংগঠনিক সম্পাদক ‌সুজন হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ‌জামাল সরদার, ‌দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সুবল মজুমদার, ‌অ্যাসোসিয়েশনের সদস্য সাইদুর রহমান, নবধারা সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক বাইজীদ হোসেন সা'দ, বিশেষ প্রতিনিধি ইমদাদ তালুকদার ও সুমন শেখ উপস্থিত  ছিলেন।

জাতীয় এর আরও খবর: