নাটোরের বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ।

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১০:০২ অপরাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসানঃ

নাটোরের সিংড়ায় বন্যার্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জোরমল্লিকা এলাকা থেকে এই ত্রাণ বিতরণ শুরু করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। বন্যা দূর্গত এলাকায় স্প্রিডবোড নিয়ে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি টিম বন্যার্তদের বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দূর্গত এলাকার মানুষ যে কোন প্রয়োজনে যেন সরাসরি তার সাথে যোগাযোগ করেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করবেন।

জাতীয় এর আরও খবর: