বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: মোরেলগঞ্জে ৫ হাজার গাছের চারা রোপন করবে যুবলীগ।
মোরেলগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ চলতি মৌসুমে বিভিন্ন জাতের ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসূচী হাতে নিয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের আহŸায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহŸায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহŸায়ক আরিফুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
নেতৃবৃন্দ সরকারি এসএম কলেজ চত্বরে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপন করেন। যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সদর ছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২শ’ করে চারা গাছ রোপন করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
