মহেশপুরে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ি আটক।

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি)ঃ

ঝিনাইদহের মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ক্যাম্পের চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনাকালে ১৮ জুলাই শনিবার সকালে  মহেশপুর থানাধীন ভৈরবা মহেশপুর রোডস্থ জনৈক মোঃ আইনাল গাজী, পিতা-মৃত শুকুর গাজী, সাং-সাকোরখাল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে দুইটি প্লাস্টিকের বাজার করা সাদা ব্যাগের মধ্যে কসপেট দ্বারা মোড়ানো (৫০০গ্রাম +৫০০ গ্রাম)=১ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ আবু মুসা (৪৫), পিতা- মৃত মইজদ্দিন খালাসী ২। মোছাঃ লাইলী খাতুন (৩৫), স্বামী- মোঃ আবু মুসা , উভয় সাং- পুরাতন কোলা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করেন।

জাতীয় এর আরও খবর: