মোরেলগঞ্জ ৯০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব।
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ ৯০ পিচ ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বারইখালী ইউনিয়নের কাছারিবাড়ি এলাকা থেকে শেখপড়া গ্রামের রশিদ আকনের ছেলে সিদ্দিকুর রহমান(৫০) ও পায়লাতলা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ইমরান হোসেন রনিকে(২০) আটক করে। র্যাব-৬, খুলনার মিডিয়া গ্রæপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞিপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ ওই দু’জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
