ফরিদপুরে বন্যার ব্যাপক অবনতি।
মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
অদম্য গতিতে ছুটছে বন্যার পানি ফরিদপুর শহরের দিকে।
ইতোমধ্যে সাদিপুর এ শহর রক্ষা বাধে ফাটল ধরেছে যার কারণে চরভদ্রাসন-সদরপুর এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়াও ভাজনডাঙ্গা, সাদীপুর বর্তমানে বন্যা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আবির্ভাব হচ্ছে।
বন্যা পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের জীবন ধারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে যার মধ্যে নিরাপদ পানি এবং গৃহপালিত পশু নিয়ে বিপাকে পরতে চলছে স্থানীয় জনসাধারণ।
তবে প্রশাসনের পক্ষ থেকে তলিয়ে যাওয়া ও নিচু হয়ে যাওয়া সড়ক মেরামতসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
