যশোরের চাঁচড়া চেকপোস্ট পাবলিক টয়লেট এর সামনে ১২২ বোতল ফেন্সিডিলসহ আটক-৪।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে থেকে, ১২২ বোতল ফেনসিডিলসহ চারজন মহিলাকে আটক করেছে, চাঁচড়ার পুলিশ ফাঁড়ির পুলিশ।
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার আশরাফ হোসেন, এর নির্দেশনায় যশোরকে মাদকমুক্ত করার নিমিত্তে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মনিরুজ্জামান এর নির্দেশে চাঁচড়া পুলিশ ফাঁড়ী, এসআই (নিঃ) মোহাম্মদ মফিজুর রহমান, এএসআই (নিঃ) মোহাম্মদ সোহাগ হোসেন ও ফোর্স সহ চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেট এর সামনে থেকে আসামী, মোছাঃ রিপা আক্তার (৫০) মোছাঃ আসমা আক্তার (৩০) মোছাঃ শিখা পারভীন (৪২) মোছাঃ নাজমা আক্তার (২৫) এদের কাছ থেকে ১২২ বোতল ফেন্সিডিলসহ আটক করে থানায় এজাহার দায়ের করেন।
যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৪-১৮-০৭-২০২০ ইং তারিখ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ১৪ (গ) মামলা রুজু করা হয়।
