বড়লেখায় স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
'গাছে গাছে ভরবে দেশ, আমার সোনার বাংলাদেশ, এই স্লোগান কে সামনে রেখে "স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা'' (এসডিএস) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে, উপজেলার ১০ টি ইউনিয়নে বৃক্ষরোপনের লক্ষ্যে, ১৭জুলাই শুক্রবার মাস ব্যাপী উদ্দোগের শুভ সূচনা হয় বড়লেখা উপজেলা চত্বরে, বৃক্ষরোপণ কর্মসূচি -২০২০ এর শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীম আল ইমরান, এ সময় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজ উদ্দিন।
স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা বড়লেখা উপজেলা শাখার বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধনকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আল ইমরান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন, বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শিমুল চৌধুরী, SDS বড়লেখা উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস সুদীপ সহ আরো অনেক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা দেশের বিভিন্ন জেলা উপজেলায় সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। উদ্ভোধনের পর থেকে আজ ১৯ জুলাই পর্যন্ত তাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং পুরো মাসব্যাপি প্রতিটি ইউনিয়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানান বড়লেখা ইউনিটের সেচ্ছাসেবকরা।
সংগঠনের প্রতিষ্টাতা সৈয়দ শাহেদ আলী বলেন, দেশের বিভিন্ন জেলা উপজেলায় সংগঠনের প্রতিটি ইউনিট সফলতার সাথে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে, দেশ ও জাতির কল্যানে এগিয়ে যেতে সকলের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন উক্ত সংগঠনের প্রতিষ্টাতা।
